মহেশখালী সংবাদিক ফোরামের উদ্যোগে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্

মহেশখালী প্রতিনিধিঃ
মহেশখালী সংবাদিক ফোরামের উদ্যোগে শনিবার (২৩ আগস্ট ২০২৫) একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মোঃ রৌশন আলী, সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিমসহ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ। কার্যক্রমটি পরিচালনা ও প্রশিক্ষক ছিলেন ফাহিমুল ইসলাম।

প্রশিক্ষণে কার্যবিবরণী উপস্থাপন করেন আহ্বায়ক মোঃ রৌশন আলী। তিনি সত্যনিষ্ঠ প্রচেষ্টার মাধ্যমে সংবাদ পরিবেশনে সম্পাদকের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং সাংবাদিকতার নৈতিক দিকগুলো গুরুত্ব সহকারে অনুসরণের আহ্বান জানান।

ফোরামের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

পূর্বের খবরনতুনবাজারের পরিচিত মুখ, আলহাজ্ব আবু ছৈয়দের ইন্তেকাল – জানাজা রবিবার সকালে।
পরবর্তি খবরমহেশখালীতে যুবক খুন