নতুনবাজারের পরিচিত মুখ, আলহাজ্ব আবু ছৈয়দের ইন্তেকাল – জানাজা রবিবার সকালে।

Oplus_131072

ফাহিমুল ইসলাম। মহেশখালীঃ

মহেশখালীর নতুনবাজারের প্রিয় মুখ, সজ্জন ব্যবসায়ী *আলহাজ্ব আবু ছৈয়দ* আর নেই।

শনিবার (২৩ আগস্ট) তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

একাধারে তিনি একজন সম্মানিত ব্যবসায়ী, সমাজসেবক ও নিরহংকারী ব্যক্তি হিসেবে সকলের শ্রদ্ধা অর্জন করেছিলেন।

তাঁর মৃত্যুর খবরে নতুনবাজার ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানাজা অনুষ্ঠিত হবে ২৪ আগস্ট রবিবার সকাল ১০টায় নতুনবাজার মাঠে।

স্বজন, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীদের জানাজায় অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের দোয়া প্রার্থনা করেছেন পরিবারের সদস্যরা।

পূর্বের খবরমহেশখালী সাংবাদিক ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত
পরবর্তি খবরমহেশখালী সংবাদিক ফোরামের উদ্যোগে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্