কক্সবাজার-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে মুহাম্মদ শাহজাহান:
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, মহেশখালী–কুতুবদিয়া এখন দেশের অর্থনীতির গতিপথ বদলে দিতে সক্ষম একটি সম্ভাবনাময় অঞ্চল। দেশ-বিদেশের কাছে মহেশখালী এখন সুপরিচিত নাম। এই জনপদের সামগ্রিক উন্নয়ন, শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করতে একজন সৎ, যোগ্য ও ডায়নামিক নেতৃত্ব অত্যন্ত জরুরি।
তিনি বলেন, এই নেতৃত্ব প্রতিষ্ঠার উপযুক্ত ব্যক্তি হচ্ছেন সাবেক এমপি ও জাতীয় নেতা হামিদুর রহমান আযাদ, যিনি দীর্ঘদিন ধরে মহেশখালী–কুতুবদিয়ার উন্নয়ন এবং মানুষের জীবনমানোন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
২৩ নভেম্বর সন্ধ্যায় কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন আসন পরিচালক ও জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী।
প্রধান অতিথি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশ নতুন এক সম্ভাবনার দ্বারপ্রান্তে পৌঁছেছে। দেশকে পুনর্গঠনের সুযোগ তৈরি হয়েছে। জনগণের ভোটাধিকার, মানবাধিকার ও মৌলিক অধিকার পুনরুদ্ধারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার বিজয় নিশ্চিত করা এখন সময়ের দাবি।
তিনি নির্বাচন কমিশনের প্রতি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান, যাতে মানুষ উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এ ছাড়া তিনি সকল পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ঘরে ঘরে পৌঁছে দিতে কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন—
আসন সচিব ও জেলা কর্মপরিষদ সদস্য জাকির হোছাইন,
মহেশখালী উপজেলা দক্ষিণ আমীর মাস্টার শামীম ইকবাল,
কুতুবদিয়া উপজেলা আমীর আ স ম শাহরিয়ার চৌধুরী,
শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি কামরুল হাসান,
মহেশখালী উপজেলা উত্তর সেক্রেটারি মাস্টার বশীর আহমদ,
দক্ষিণ সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম,
জামায়াত নেতা সৈয়দুল হক সিকদার,
অ্যাডভোকেট নূরুল ইসলাম,
এবং জেলা ছাত্রশিবির সভাপতি আবদুর রহিম নূরী প্রমুখ।










































