মহেশখালীতে সর্ববৃহৎ বিজ্ঞান উৎসবে ড. হামিদুর রহমান আযাদের ঐক্যের আহ্বান

 

মহেশখালী, ০৪ অক্টোবর ২০২৫ (শনিবার):
“ইনসাফ ও জ্ঞানভিত্তিক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে”—এই আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জননেতা ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ।

আজ মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত মহেশখালীর সর্ববৃহৎ ও সর্বপ্রথম ইউরেকা শিক্ষা উৎসব (সিজন-১) উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল হাসেম।

ড. আযাদ বলেন,

> “মহেশখালী শুধু একটি দ্বীপ নয়, বরং এটি বাংলাদেশের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর ও অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে, যেখানে হাজার হাজার কোটি টাকার দেশি-বিদেশি বিনিয়োগ হবে। এর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।”

 

তিনি আরও উল্লেখ করেন, এক সময় শিক্ষায় পিছিয়ে থাকা মহেশখালী আজ বদলে গেছে। এখানকার সন্তানরা জাতীয় নেতৃত্ব দিচ্ছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন—

> “স্বাধীনতার পর ৫৪ বছরে সরকার ও নেতাদের ভাগ্য পরিবর্তন হলেও মহেশখালী-কুতুবদিয়ার সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। যারা এতদিন পারেনি, তারা আর পারবে না। জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের নতুন উদ্যোগ নিতে হবে।”

 

ড. আযাদ মাষ্টারপ্লান অনুযায়ী মহেশখালীর স্বাস্থ্য, যোগাযোগ, শিক্ষা ও সামগ্রিক উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. হেদায়েত উল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, সিআইপি আব্দু শুকুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজর হক, মহেশখালী থানার ওসি মনজুরুল হক, ঢাকা মহেশখালী সমিতির সভাপতি মোহাম্মদ আলি, উপজেলা শিক্ষা অফিসার শামসুল আলম, মহেশখালী উপজেলা সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জাবেদ আল মামুন ও পৌরসভার সাবেক মেয়র সরওয়ার আজম।

এছাড়া কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য মো. জাকের হোসাইন এবং ঈদগাহ কলেজের সাবেক অধ্যক্ষ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

📌 ইউরেকা শিক্ষা উৎসব মহেশখালীতে বিজ্ঞানচর্চা ও শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে আয়োজকরা জানিয়েছেন।

পূর্বের খবর*“ছোট মহেশখালীর দুই রোগীকে দেখতে চমেক হাসপাতালে জামায়াত প্রতিনিধি দল”*
পরবর্তি খবর” যুব সমাজ কে আত্ন নির্ভরশীল করে গড়ে তুলে বেকারত্ব দূর করতে দৃঢ়প্রতিজ্ঞ “