গণভোট ও ঐকমত্য কমিশনের বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, গণভোট ও জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি জানান, এ বিষয়ে দ্রুত ফয়সালা আসবে।

তিনি জানান, বৈঠকে ঐকমত্য কমিশনের দুই বিকল্প নিয়ে আলোচনা হয়—একটি জুলাই সনদ বাস্তবায়নের পর গণভোট আয়োজন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কার্যকর না হলে স্বয়ংক্রিয় সংবিধান সংশোধন; অন্যটি এই দায়িত্ব নির্বাচিত সংসদের কাছে ছেড়ে দেওয়া। তবে কোনটি গৃহীত হবে, সে বিষয়ে প্রধান উপদেষ্টা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

বৈঠকে আরও আলোচনা হয় বননীতি সংস্কার, রায়েরবাজারে ল্যাব স্থাপন ও মানবদেহ সংযোজন আইন সংশোধন নিয়ে।

পূর্বের খবরমহেশখালীতে শীর্ষ সন্ত্রাসী তারেক অস্ত্রসহ গ্রেফতার
পরবর্তি খবরডাকসু নেতৃবৃন্দের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়