সাগরে কুড়িয়ে পাওয়া বোতল বিদেশী মদ ভেবে খেয়ে মির আহমেদ নামে এক ব্যক্তি মর্মান্তিকভাবে মৃত্যু হয়। ভুক্তভোগী স্বজন থেকে জানা যায় বড় মহেশখালী উপজেলার ছুট কুলালপাড়ার ‘ সমদ ‘ নামে এক জেলে গত বুধবার
সাগরে মাছ ধরতে গিয়ে একটি তরল পদার্থ বোতল কুড়িয়ে পাই। কুড়িয়ে পাওয়া ভর্তি তরল পদার্থ বোতলটি বিদেশি মদ ভেবে ১০/১২ জন বন্ধু মিলে বৃহস্পতিবার রাতে বিষাক্ত তরল বোতলটি তারা পান করেন। রাতে প্রত্যেকের বাড়ি চলে গেলেও বাড়ি ফিরেনি মীর আহমদ, সকালে মীর আহমদের লাশ সন্ধান পাওয়া যায়। এছাড়া আবু সুলতান , শহীদুল্লাহ হাফিজুল্লাহ সহ আরো অনেকে হাসপাতালে ভর্তি। কক্সবাজার সদর হাসপাতাল থেকে জানা যায় শহীদুল্লাহ আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছে। এদিকে আবু সুলতানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করা হয় । অন্যদিকে হাফিজুল্লাহ সহ অনেকেই চিকিৎসা অবস্থায় আছে। হাফিজুল্লাহর ছোট ভাই করিম উল্লাহ বলেন ভাইয়ের এই অবস্থা দেখে তারা হতবাক হয়ে গেছে এখন তার ভাইকে বাঁচার জন্য এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছে।










































