” যুব সমাজ কে আত্ন নির্ভরশীল করে গড়ে তুলে বেকারত্ব দূর করতে দৃঢ়প্রতিজ্ঞ “

প্রেস বিজ্ঞপ্তি, ০৪ অক্টোবর ২০২৫
গর্জনিয়া জামায়াতের যুব সম্মেলনে যুবকের উদ্দেশ্যে ভিপি বাহাদুর-
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ ৪ জুলাই ২০২৫,  শনিবার এক যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা শহিদুল আলম বাহাদুর। প্রধান অতিথি বলেছেন, যুবকরা আমাদের দেশের সম্পদ। ঐক্যবদ্ধ ও সুশিক্ষিত যুব শক্তি একটি সমাজ ও দেশ কে পরিবর্তন করতে পারে। স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও আমাদের যুবক ভাইয়েরা বেকারত্বে কারণে হতাশায় ভোগেন। এতদিন যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তারা যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ করে যুবকদের কে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পারেনি। জামায়াতে ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে দেশের সম্ভাবনাময় যুব সমাজ কে বেকারত্ব থেকে মুক্তি ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ি পাল্লা মার্কা বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার আহ্বান জানান।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের যুব ও ক্রীড়া সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা জামায়াতের আমীর ফজলুল্লাহ মুহাম্মদ হাসান, সেক্রেটারি আবু নাঈম মুহাম্মদ হারুন, উপজেলা যুব বিভাগ সভাপতি মাহবুবুর রহমান এবং প্রচার ও মিডিয়া সম্পাদক মুহাম্মদ তৈয়ব উল্লাহ।
গর্জনিয়া ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শামশুল আলমের পরিচালনায় সম্মেলনে আরো উপস্থিত ছিলেন যুব বিভাগের সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি ফুরকান আহমদ, সেক্রেটারি মিজানুর রহমানসহ ইউনিয়ন ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্বের খবরমহেশখালীতে সর্ববৃহৎ বিজ্ঞান উৎসবে ড. হামিদুর রহমান আযাদের ঐক্যের আহ্বান
পরবর্তি খবরজুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত