সরওয়ার কামাল, মহেশখালী – ২০ নভেম্বর
মহেশখালীতে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের সহায়তার উদ্দেশ্যে ২১০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, চীনাবাদাম ও ফেলন আবাদ বৃদ্ধির লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়।
২০ নভেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্ল্যাহ। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল গাফফার।
বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
“চলতি রবি মৌসুমে কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে স্থানীয় পর্যায়ে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই ২১০ জন কৃষকের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়েছে।”












































