মহেশখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সরওয়ার কামাল, মহেশখালী | ২২ অক্টোবর ২০২৫

মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্ল্যাহ’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক স্থিতিশীলতা ও উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন— উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহফুজুল হক, থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হাই, নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার মো. ইমরান হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কাউছার আহমেদ, উপজেলা প্রকৌশলী বনি আমিন জনি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত বড়ুয়া, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মো. জয়নাল আবেদীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহিদুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাহাদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. দিদার আলম, কৃষি কর্মকর্তা মো. আব্দুল গাফফার, পরিসংখ্যান কর্মকর্তা মো. আব্দুর রহিম, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আলা উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

সভায় বক্তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

পূর্বের খবরজেলে পরিবারকে মাসে ১০০ কেজি চাল দেবে জামায়াত সরকার — ড. হামিদুর রহমান আযাদ
পরবর্তি খবরকুতুবদিয়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন ড. হামিদুর রহমান আযাদ