মহেশখালী থানার উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সরওয়ার কামাল মহেশখালী ১০ অক্টোবর
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ই অক্টোবর বিকালে মহেশখালী থাবার উদ্যোগে মহেশখালী থানার ওসি মোঃ আব্দুস সোলতানের সভাপতিত্বে ওসি(তদন্ত) প্রতুল কুমার শীলের পরিচালনায় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন- সহকারী পুলিশ সুপার জামাল উদ্দিন চৌধুরী। থানা প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহেশখালী উপজেলা শাখার সভাপতি শান্তি লাল নন্দি, মহেশখালী উপজেলা সাবেক স্বাস্থ্য পরিদর্শক কমল কৃষ্ণ ঘোষ, সাবেক কাউন্সিলর রতন কান্তি দে সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সম্পাদক এবং  স্থানীয় সুধীজন, মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিট অফিসার ও মহেশখালী থানার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আসন্ন দুর্গাপূজাকে ঘিরে যাতে কোনো ধরনের অ’প্রী’তি’ক’র ঘটনা না ঘটে, সেজন্য পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা, আলোকসজ্জা, ভিড় নিয়ন্ত্রণ ও সিসিটিভি ক্যামেরার ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে পূজার আয়োজন যেন নি’র্বি’ঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে পূজা উদ্যাপন কমিটির সাথে প্রশাসনের ঘনিষ্ঠ সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন।
সভায় পূজা উদ্যাপন কমিটির নেতারা প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং পূজাকে কেন্দ্র করে যেকোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন। হালুয়াঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে।
পূর্বের খবরউম্মাহর ঐক্য বিনষ্টকারী বক্তব্য অনভিপ্রেত: মাওলানা আবদুল হালিম
পরবর্তি খবরউম্মাহর ঐক্য বিনষ্টকারী বক্তব্য অনভিপ্রেত: মাওলানা আবদুল হালিম