পর্যাপ্ত মজুত সত্ত্বেও সারে পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো ধরনের সংকট নেই উল্লেখ করে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে, যা মূলত একটি ‘পরিকল্পিত ষড়যন্ত্র’।

মঙ্গলবার (১৮ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিমানবন্দরে কৃষিপণ্য রপ্তানি সুবিধা বৃদ্ধি সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংকট তৈরি ও ষড়যন্ত্রের নেপথ্যে কৃষিমন্ত্রী বলেন, বর্তমানে গত বছরের চেয়েও বেশি সার সরকারের কাছে মজুত রয়েছে। এমনকি অনেক জায়গায় সরকারি গুদামে সার রাখার পর্যাপ্ত জায়গাও খালি নেই। সংকট তৈরির মূল কারণ ব্যাখ্যা করে তিনি জানান:

  • নতুন নীতিমালার প্রভাব: সরকার সার বিতরণে একটি যুগোপযোগী ও নতুন নীতিমালা প্রণয়ন করেছে।

  • স্বার্থান্বেষী মহলের বিশৃঙ্খলা: নতুন নীতিমালার কারণে যারা এতদিন অনৈতিক সুবিধা পেতেন বা এখন বঞ্চিত হওয়ার আশঙ্কায় আছেন, তারাই মূলত নানাভাবে সমস্যা তৈরির চেষ্টা করছেন।

  • ভীতি নেই সরকারের: সরকারের কাছে পর্যাপ্ত সার মজুত থাকায় এসব ষড়যাত নিয়ে ভয়ের কিছু নেই বলে আশ্বস্ত করেন তিনি। অসৎ উদ্দেশ্যে যারা এমন পরিস্থিতি তৈরি করছেন, তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও ও বাস্তবতা কৃষক ও ডিলারদের বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, সারের ডিলারদের দোকানে পণ্য থাকা সত্ত্বেও অনেকে জাতীয় পরিচয়পত্র (আইডি কার্ড) বা নানা অজুহাতে কৃষকদের ঘোরাচ্ছেন। পরে জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে গেলে সেই সারই পাওয়া যাচ্ছে। নতুন নীতি বাস্তবায়নের শুরুতে কিছুটা সাময়িক অসুবিধা মনে হলেও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এবং অনিয়মকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কৃষিপণ্য রপ্তানিতে নতুন উদ্যোগ সংবাদ সম্মেলনে বিমানবন্দরে কৃষিপণ্য রপ্তানি তরান্বিত করার নানামুখী পরিকল্পনার কথা তুলে ধরেন কৃষিমন্ত্রী। তিনি জানান, দ্রুত ও গুণগত মান বজায় রেখে পণ্য বিদেশে পাঠাতে কার্গো ভিলেজে অত্যাধুনিক কোল্ড স্টোরেজ ও কুল রুম সুবিধা বাড়ানো হচ্ছে। পর্যাপ্ত অবকাঠামোগত উন্নয়ন করা গেলে দেশে উৎপাদিত কৃষিপণ্য বিদেশে রপ্তানি বহুগুণ বৃদ্ধি পাবে।

পূর্বের খবরসিসিটিভি ফুটেজ নিয়ে ঢাবিতে প্রক্টোরিয়াল টিম ও শিক্ষার্থীদের হাতাহাতি, থমথমে পরিস্থিতি
পরবর্তি খবরপ্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করে বিদ্যুৎ সংকটের ১৫ দফা সমাধান প্রস্তাব বিরোধী দলের