ছোট মহেশখালীতে ভোট কেন্দ্র পরিচালনা কমিটির মতবিনিময় সভা সম্পন্ন

 

উন্নয়নে ড. হামিদুর রহমান আজাদের বিকল্প নেই — বক্তারা

🕔 শাহেদুল ইসলাম, ছোট মহেশখালী |

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছোট মহেশখালী ইউনিয়ন শাখার উদ্যোগে ৬নং ওয়ার্ডে ভোট কেন্দ্র পরিচালনা কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ইউনিয়ন সেক্রেটারি মো. মোজাম্মেলের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মো. সোহেল।

সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও মহেশখালী উপজেলা জামায়াতের সাবেক আমির জনাব জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা জামায়াতের সেক্রেটারি ও কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহিম।
এসময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জনাব জাকির হোসেন বলেন,

> “ড. হামিদুর রহমান আজাদের নেতৃত্বে ছোট মহেশখালী ইউনিয়নে একাধিক উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়েছে। ২০০৮ সালে মুদিরছড়া মসজিদের সংস্কারসহ মুদিরছড়া খালের ওপর ব্রিজ নির্মাণের উদ্যোগ তিনিই নিয়েছিলেন, যা এলাকায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেছে।”

 

বিশেষ অতিথি হাফেজ মাওলানা আব্দুর রহিম বলেন,

> “আল্লাহ তায়ালা মানুষকে খলিফা হিসেবে পাঠিয়েছেন। তাই সমাজে ন্যায় ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব। সেই নেতৃত্বের যোগ্য ব্যক্তিত্ব ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আজাদ। আগামী নির্বাচনে তাঁর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

 

সভাপতির সমাপনী বক্তব্যে মো. সোহেল বলেন,

> “ছোট মহেশখালী ইউনিয়নের সার্বিক উন্নয়নে ড. হামিদুর রহমান আজাদের কোনো বিকল্প নেই। তাঁর প্রচেষ্টায় মহেশখালী ও কুতুবদিয়ার ১৩টি মসজিদ ও মাদ্রাসায় প্রায় ৩৯ লাখ টাকার অনুদান অনুমোদিত হয়েছে।”

 

সভা শেষে ইউনিয়ন সহসভাপতি মাস্টার আনছার উল্লাহ হেলালীর পরিচালনায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

পূর্বের খবররাষ্ট্র সংস্কারে ঐতিহাসিক ‘জুলাই সনদ’ স্বাক্ষর: এক মঞ্চে ২৫ রাজনৈতিক দল
পরবর্তি খবর🌿 উপকূলীয় বন ধ্বংসকারীদের সামাজিক ও রাজনৈতিক বয়কটের ডাক