কুতুবজোমে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

সরওয়ার কামাল, মহেশখালী | ৬ অক্টোবর

মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে নুরুচ্ছফা ও তার দুই ভাইয়ের ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।

৫ অক্টোবর সকালে ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শন করেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেদায়েত উল্ল্যাহ। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাবার ও খাদ্যসহায়তা তুলে দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কাউছার আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহিদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার কর্মপরিষদ সদস্য মো. জাকের হোসাইন, উপজেলা দক্ষিণ শাখার আমীর মাষ্টার শামীম ইকবাল, কুতুবজোম ইউনিয়ন জামায়াতের আমীর মো. আবুল হোসাইন, সহসভাপতি জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ইউএনও হেদায়েত উল্ল্যাহ বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন সবসময় রয়েছে এবং পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”

পূর্বের খবরবাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্নে আরাকানের ভয়ঙ্কর ছক
পরবর্তি খবর🗳️ পৌরসভার ০৮ নং ওয়ার্ডে দাঁড়ি পাল্লা প্রতীকের গণসংযোগে জনতার ঢল