মহেশখালীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সরওয়ার কামাল মহেশখালী
মহেশখালী উপজেলার ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মহেশখালী পৌরসভা ও বড় মহেশখালী ইউনিয়নের তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারদের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে। ১৯ নভম্বর কার্যক্রম পরিদর্শন করেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ বোখারী।
এ সময় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ দিদার আলম, মহেশখালী উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ সাহাব উদ্দিন, মহেশখালী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ কাশেম, মহেশখালী উপজেলা কৃষকদলের সভাপতি এনামুল করিম, শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মো.নুরুল আবছার,কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রিফাতসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে তাঁরা প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক অগ্রগতি ও তথ্য সংগ্রহের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।
পূর্বের খবরমহেশখালীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে ড. হামিদ আযাদ