সরওয়ার কামাল মহেশখালী-১৫ই অক্টোবর
মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের টাইম বাজারে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন হয়েছে। ১৫ই অক্টোবর দুপুরে পূবালী ব্যাংক পিএলসি মহেশখালী শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ হাবিবউল্লাহ নোমানের সভাপতিত্বে ও প্রেমানন্দ শীলের পরিচালনায় অনুষ্ঠিত
হয়। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন- পূবালী ব্যাংক পিএলসির চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মেজবাহ উদ্দিন মাহবুব। বিশেষ অতিথি ছিলেন-টাইম বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহদত কবির সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দগন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ইলেকট্রনিক ব্যাংকিং বুথের মূল লক্ষ্য হচ্ছে গ্রাহকদের উন্নতমানের সেবা প্রদান, দ্রুততার সাথে সমস্যা সমাধান করা এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা।
পূবালী ব্যাংক বিশ্বাস করে, সততা, দক্ষতা, আন্তরিকতা ও গ্রাহক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার মাধ্যমে এই সেল সার্ভিস সেন্টার সবার প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে।
আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের উৎসাহিত করার জন্য সকল অতিথি, শুভাকাঙ্ক্ষী ও আয়োজকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
ফিতা কাটা এবং বেলুন উড়িয়ে ইলেকট্রনিক ব্যাংকিং বুথের শুভ উদ্বোধন করা হয়।













































