মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের ফকিরাকাটা গ্রামের আব্দুল মজিদের শিশু কন্যা বাইপাস সার্জারির ঢাকার ইবনে সিনা হাসপাতালের শঙ্কর শাখায় চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসাধীন শিশুটিকে দেখতে হাসপাতালে যান হোয়ানকের বিশিষ্ট ব্যক্তি ও ইসলামী ব্যাংকের মিরপুর শাখার ম্যানেজার জনাব শহিদুল ইসলাম এবং বড়মহেশখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ জালাল উদ্দিন।
তারা শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় শিশুটির দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন তারা।
পরিবারের পক্ষ থেকে শিশুটির সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।












































