সরওয়ার কামাল মহেশখালী-২৫ সেপ্টেম্বর
মহেশখালী উপজেলার শাপলাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার আলিম প্রথম বর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে সহকারী শিক্ষক বদিউল আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আ.স.ম জাহেদুল হক নাহিদ। বরেণ্য অতিথি ছিলেন- মাদ্রাসা এডহক কমিটির সভাপতি, আলমগীর ফরিদ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সহকারী অধ্যাপক মোঃ বেলাল হোসেন, মোটিভেশনাল বক্তা ছিলেন-মহেশখালী আইল্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক এম আজিজুল করিম, বিশেষ অতিথি ছিলেন- কক্সবাজার জেলা বিএনপির সদস্য মাষ্টার সিরাজুল ইসলাম, শাপলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হক, আলমগীর ফরিদ টেকনিক্যাল কলেজের সহকারী অধ্যাপক মোঃ কামাল হোসেন, মহেশখালী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম কাউন্সিলর, মহেশখালী উপজেলা বিএনপির নেতা মাষ্টার আবু তাহের, শাপলাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন আযম, মহেশখালী উপজেলা বিএনপির সদস্য ফরিদুল ইসলাম চৌধুরী, মাদ্রাসার এডহক কমিটির সদস্য শাপলাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মনির আহমদ সওদাগর, শিক্ষক প্রতিনিধি মাওলানা হিজবুল্লাহ হোসেন, বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সুফিয়ান, যুবদল নেতা হারুন উদ্দিন রুবেল ঠিকাদার প্রমুখ। অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক ও পরিচালনা কমিটি সহ অভিভাবকগন উপস্থিত ছিলেন।












































