সরওয়ার কামাল :
মহেশখালীর মাতারবাড়ীতে ৮০ লিটার চোলাই মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ ও গ্রাম পুলিশ। গত ২০ সেপ্টেম্বর বিকেলে ইউনিয়নের নতুন বাজারের বউয়ের জ্বালা হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—উখিয়ার মরিচ্যার ছালামত উল্লাহ (৩২), রামুর খুনিয়াপালংয়ের মনজুর আলী (২৬) এবং টুংগার ডেফার মোহাম্মদ রিয়াজ (২৪)।
মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজবাহ উদ্দীন মজিদীর খবরে পুলিশ ও গ্রাম পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির আইসি এসআই মোজাহেরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।










































