সরওয়ার কামাল মহেশখালী-১৯ সেপ্টেম্বর
মহেশখালীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
১৯ সেপ্টেম্বর ভোরে উপজেলার কালারমারছড়া ও শাপলাপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে কালারমারছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম (৫১) ও ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী নেজাম উদ্দিন (৪১) কে তাদের নিজ বাড়ি থেকে আটক করেন কালারমারছড়া পুলিশ ফাঁড়ির এসআই রাজু ও সঙ্গীয় ফোর্স।অন্যদিকে, একই সময় মহেশখালী থানার এএসআই মো. শরীফ, ইয়াসিন ও সেলিমসহ সঙ্গীয় ফোর্স শাপলাপুর ইউনিয়নের মিটাইছড়ি এলাকায় অভিযান চালিয়ে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম (২৩)কে আটক করে পুলিশ।
আটক আবুল কালাম কালারমারছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাবের আহমেদের ছেলে। নেজাম উদ্দিন একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। অপরদিকে সাইফুল ইসলাম শাপলাপুর ইউনিয়নের মিটাইছড়ি গ্রামের মৃত মো. আবদুল্লাহর ছেলে।
মহেশখালী থানার ওসি মোঃ আব্দুল সুলতান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।











































