ছোট মহেশখালী আহমদিয়া তৈয়্যবিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা পরিদর্শনে যুগ্ম সচিব

সরওয়ার কামাল মহেশখালী-৭ই সেপ্টেম্বর
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী আহমদিয়া তৈয়্যবিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন- শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের (মাদ্রাসা অধিশাখা) যুগ্ম সচিব  মুহাম্মদ মুরীরুজ্জামান ভূইয়া, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম। ৭ই সেপ্টেম্বর সকালে পরিদর্শন কালে উপস্থিত ছিলেন- মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা শফিউল আলম, সুপার মাওলানা ছিদ্দিক আজাদ, সহসুপার মাওলানা আব্দু ছাত্তার সহ মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ। তিনি পাঠদান কার্যক্রম পরিদর্শন শেষে মাদ্রাসার সকল শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। মাদ্রাসার অবকাঠামো ও শ্রেণী কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।
পূর্বের খবরমহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও