মহেশখালী হোয়ানকে ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

সরওয়ার কামাল মহেশখালী-৮ই সেপ্টেম্বর
মহেশখালী হোয়ানক ইউনিয়নের কালাগাজিরপাড়া এলাকায় চোরের ছুরিকাঘাতে শিল্পী রানী শীল নামে এক নারী নিহত হয়েছেন।
৭ সেপ্টেম্বর রাতে রবীন্দ্রনাথ শীলের বাড়িতে চুরির উদ্দেশ্যে অজ্ঞাত এক ব্যক্তি প্রবেশ করে বলে জানা গেছে।
বাড়িতে থাকা শিল্পী রানী শীল চোরের উপস্হিতি টের পেয়ে তাকে জড়িয়ে ধরে ‘চোর চোর’ বলে চিৎকার করতে থাকেন। একপর্যায়ে চোর নিজেকে রক্ষা করতে শিল্পী রানী শীলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার স্বামী রবীন্দ্রনাথ শীলসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, ঘটনাটি শুনার সাথে সাথেই স্পটে গিয়েছি তথ্যনিয়ে জানতে পেরেছি বাড়িতে চোর ঢুকেছে তাকে যখন তাড়া করেছে চুরিকাঘাত করে পালিয়ে গেছে।
মহেশখালী থানার ওসি তদন্ত প্রতুল কুমার শীল জানান, খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছি ঘটনা তদন্ত ও জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।
পূর্বের খবরছোট মহেশখালী আহমদিয়া তৈয়্যবিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা পরিদর্শনে যুগ্ম সচিব