৮ আগ্নেয়াস্ত্র উদ্ধার: মহেশখালীর ওসি (তদন্ত) প্রতুল কুমার শীলকে বিশেষ সম্মাননা

সরওয়ার কামাল :

অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা ও পুরস্কার পেয়েছেন মহেশখালী থানার ওসি (তদন্ত) প্রতুল কুমার শীল। গত ২৯ আগস্ট তার নেতৃত্বে পরিচালিত অভিযানে ৮টি সচল আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

​গত ২ সেপ্টেম্বর কক্সবাজার জেলা পুলিশ লাইনে আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম আনুষ্ঠানিকভাবে তার হাতে এ পুরস্কার তুলে দেন।

​সম্মাননা প্রাপ্তিতে ওসি (তদন্ত) প্রতুল কুমার শীল বলেন, “এই অর্জন পুরো মহেশখালী থানা পুলিশের পেশাদারিত্বের স্বীকৃতি। এটি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের অপরাধ দমনে আরও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে।”

​একই দিন কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিআইজি পুলিশ সদস্যদের শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখার নির্দেশনা দেন।

পূর্বের খবর​’লীগ দোসর’ অভিযোগে কর্ণফুলীর নতুন ইউএনওকে প্রত্যাহার ও তদন্তের দাবি