সরওয়ার কামাল, মহেশখালী | ২৯ আগস্ট ২০২৬
মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন হোয়ানক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সাক্ষাৎকালে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনের বিষয়ে আলোচনা হয়।
এ সময় বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. আবু হানিফ, সদস্য সচিব ও প্রধান শিক্ষক মো. আবু তাহের, অভিভাবক সদস্য ও হোয়ানক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সেলিম উল্লাহ সিকদার এবং শিক্ষক প্রতিনিধি মো. রাহামত উল্লাহ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও ফলাফল আরও ভালো করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।











































