সোনাদিয়ায় নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

সরওয়ার কামাল মহেশখালী  -২৮ই আগষ্ট
কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৬ দিন পর ইব্রাহিম খাঁন (২৩) নামে এক পর্যটকের মরদেহ মহেশখালীর সোনাদিয়া দ্বীপ থেকে উদ্ধার করেছে পুলিশ।
২৮ই আগষ্ট সকালে মহেশখালী থানার এসআই কাজলের নেতৃত্বে পুলিশের একটি দল সোনাদিয়া দ্বীপ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, গত ২২ আগষ্ট কক্সবাজারে বেড়াতে এসে সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামেন ২ ভাই ইয়াসিন ও ইব্রাহিম খান। একপর্যায়ে চোরাবালি ও সাগরের স্রোতে তারা নিখোঁজ হন। পরে ইয়াসিনের মরদেহ কক্সবাজার সদর থানা পুলিশ উদ্ধার করলেও নিখোঁজ ছিলেন ইব্রাহিম।
মহেশখালী থানার(ওসি) মোঃ আব্দুস সোলতান বিষয়টি নিশ্চিত করে বলেন, “সোনাদিয়া দ্বীপ থেকে ইব্রাহিম নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।” নিহত ইব্রাহিমের পিতা বাহাদুর খান ও মাতা সাহারা খাতুন। তাদের বাড়ি ঢাকার মানিকদি, ক্যান্টনমেন্ট এলাকায়।

পূর্বের খবরছোট মহেশখালীতে দুই প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা
পরবর্তি খবরসংসদীয় ফ্যাসিজমের অপচেষ্টা জনগণ প্রতিহত করবে: আনোয়ারী