সংসদীয় ফ্যাসিজমের অপচেষ্টা জনগণ প্রতিহত করবে: আনোয়ারী

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, দেশের মানুষ কোনোভাবেই সংসদীয় ফ্যাসিজম কায়েমের অপচেষ্টা মেনে নেবে না। জনগণ ঐক্যবদ্ধভাবে এ ধরনের অপচেষ্টা প্রতিহত করবে।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের দুই বছর পার হতে চললেও দেশে এখনো সুশাসন, নিরাপত্তা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হয়নি। দুর্নীতি, চাঁদাবাজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলার অবনতিতে সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) টেকনাফ উপজেলা সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নূরুল হোছাইন সিদ্দিকী, উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ ও মাওলানা মোস্তাক আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি আবদুর রহীম নূরী।

পূর্বের খবরসোনাদিয়ায় নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
পরবর্তি খবরআগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা