সরওয়ার কামাল, মহেশখালী
কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরাকঘাটা যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে প্রয়াত সদস্যদের ইসালে সাওয়াব উপলক্ষে পবিত্র খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২৭ জুলাই) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতা উল্লাহ বোখারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সমাজকল্যাণে নিয়োজিত সংগঠনগুলোর এ ধরনের ধর্মীয় ও মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজে অবদান রেখে যাওয়া মানুষদের স্মরণ করা আমাদের দায়িত্ব। এমন আয়োজন নতুন প্রজন্মের মাঝে মানবিকতা ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
- আলহাজ্ব আবুবকর ছিদ্দিক — সভাপতি, মহেশখালী উপজেলা বিএনপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান
- এস এম নুরুল আখতার নিলয় — সহকারী কমিশনার (ভূমি), মহেশখালী
- মোঃ দিদার আলম — মহেশখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা
- মোঃ শাহাব উদ্দিন — সভাপতি, মহেশখালী উপজেলা শ্রমিক দল
- মোহাম্মদ আনোয়ার পাশা — সাবেক সদস্য সচিব, মহেশখালী উপজেলা যুবদল
- মোহাম্মদ কাশেম — যুগ্ম আহ্বায়ক, মহেশখালী উপজেলা যুবদল
সংগঠনের সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী সদস্য, আজীবন সদস্য, স্থানীয় শিক্ষক, আলেম-ওলামা, ব্যবসায়ী ও সাংবাদিকসহ সুধীজনের উপস্থিতিতে কুরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিল শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত এবং দেশ ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।












































