কুতুবজোমে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চুরি: ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন।

সরওয়ার কামাল মহেশখালী-১৫ জুলাই
মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চুরির ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম। ১৫ জুলাই দুপুরে তিনি স্বাস্থ্য ক্লিনিকটি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ  সৈকত বড়ুয়া, কুতুবজোম ইউনিয়ন পরিষদের সচিব মিশকাত হোসেন এবং স্থানীয় নেতৃবৃন্দগন । পরিদর্শন শেষে চুরির ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের শনাক্ত করতে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্বের খবরমহেশখালী উপজেলা বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান বিতরণকালে অধ্যাপক আবু তাহের চৌধুরী।
পরবর্তি খবরবন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি এড়াতে জেলা তথ্য অফিসের জরুরি প্রচার