প্রেস বিজ্ঞপ্তি, ১৯ জুন ২০২৬
“সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর”
কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, সম্ভাবনাময় বাংলাদেশ আজ দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও নারী- শিশু নির্যাতনে জর্জরিত। সম্পদের সুষম বণ্টন না হওয়ায় সুবিধা বঞ্চিত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় রাজনৈতিক ময়দানে অবিশ্বাস ও অস্থিরতা বিরাজ করছে। দুর্নীতির কারণে দেশের সম্পদ লুটেরাদের হাতে পড়ে বিদেশে পাচার করা হয়েছে। এহেন অবস্থা পরিবর্তনের জন্য প্রয়োজন সমাজের সকল ক্ষেত্রে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে। আমরা সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। তিনি প্রত্যেক কর্মীকে সততা, দক্ষতা ও জনমানুষের চাহিদার আলোকে জনগণের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

১৯ জুন জামায়াতে ইসলামী কক্সবাজার সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী। সদর সেক্রেটারি আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে আরো বক্তব্য রাখেন ইসলামী আলোচক মাওলানা আবু সায়েম ফোরকান। উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাও মুস্তাক আহমদ, তারবিয়্যাত সেক্রেটারি মাস্টার আবুল কালাম আজাদ, উপজেলা কর্মপরিষদ সদস্য মোস্তাক আহমদ, মাও, জাহাঙ্গীর আলম, মুহাম্মদ শাহজান, খুরুশকুল ইউনিয়ন সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, চৌফলদন্ডী ইউনিয়ন আমীর মাওলানা রায়হান উদ্দিন, আবুল কালাম, মুহাম্মদ শাহজান প্রমুখ।










































