“সৎ, যোগ্য নেতৃত্ব নির্বাচিত হলে সমাজের চিত্র পাল্টে যাবে”

সাবরাং ইউনিয়নে গণসংযোগে জেলা আমীর আনোয়ারী

কক্সবাজার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ (প্রেস বিজ্ঞপ্তি):
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর ও কক্সবাজার-৪ আসনে দলের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, “সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত হলে সমাজের চিত্র আমূল পরিবর্তিত হবে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি—বিপুল সম্পদ ও জনশক্তিকে কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

তিনি আরও বলেন, “প্রত্যেক মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রয়েছে। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের কল্যাণে আমরা সদা নিয়োজিত। সমাজ থেকে বৈষম্য, জুলুম-নির্যাতন, গুম-খুন ও চাঁদাবাজি দূর করে সুখী, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমরা বদ্ধপরিকর। স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ি পাল্লা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে।”

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন—সাবেক টেকনাফ পৌরসভার মেয়র মোহাম্মদ ইসমাইল, স্থানীয় জামায়াত নেতা মাওলানা মোস্তাক আহমদ, শাহ মো. জুবায়ের, আনোয়ার হোসেন বাপ্পী, মাওলানা জহির আহমদ, হাফিজ আব্দুল্লাহ, অ্যাডভোকেট আবদুল আমীন, আলী হোছাইন, ফিরোজ আহমদ, আবদুল হামিদ ও মাওলানা রশীদুল্লাহ প্রমুখ।

পূর্বের খবরগণতন্ত্র, ন্যায়বিচার ও খোদাভীরু সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকারে ছোট মহেশখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
পরবর্তি খবরমহেশখালী উপজেলা প্রশাসনকে অভিনন্দন