১৬/৯/২৫ ইংরেজি তারিখ
(ছোট মহেশখালী প্রতিনিধ)
শাহেদুল ইসলাম
গণতন্ত্র, ন্যায়বিচার ও খোদাভীরু সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকারে ছোট মহেশখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছোট মহেশখালী, কক্সবাজার: এক সুবিচারপূর্ণ ও খোদাভীরু সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের দোরগোড়ায় ইসলামের সুমহান আদর্শের বার্তা পৌঁছে দিতে গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি তারিখে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ছোট মহেশখালী ইউনিয়ন শাখার ২নং ওয়ার্ডের উদ্যোগে এক বিশাল নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ছোট মহেশখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইউনিয়ন সেক্রেটারি মোজাম্মেলের প্রাণবন্ত সঞ্চালনায় এবং সুযোগ্য ইউনিয়ন সভাপতি মোঃ সোহেলের বিচক্ষণ সভাপতিত্বে এই সভা স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।
– [ ] উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার অন্যতম শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাণিজ্য বিষয়ক সম্পাদক জনাব মোঃ জাকির হোসেন। তাঁর বলিষ্ঠ ও দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থিত সকলের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। এছাড়াও মহেশখালী উপজেলার সর্বজন শ্রদ্ধেয় আমীর, মাস্টার শামীম ইকবাল তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন। সভার অন্যতম আকর্ষণ ছিলেন মহেশখালী পৌরসভার ওলামা বিষয়ক সম্পাদক এবং মহেশখালী উপজেলার ওলামা বিষয়ক সম্পাদক, যাঁরা পবিত্র কুরআন ও হাদিসের আলোকে ন্যায়বিচারের গুরুত্ব তুলে ধরেন। ছোট মহেশখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন।
বক্তারা তাঁদের বক্তব্যে বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী আদর্শের প্রয়োজনীয়তা অত্যন্ত জোরালোভাবে তুলে ধরেন। তাঁরা বলেন, দুর্নীতি, অবিচার এবং জুলুমে�












































