মহেশখালীতে জামায়াতে ইসলামী’র মত বিনিময় সভা অনুষ্ঠিত

মহেশখালীতে জামায়াতে ইসলামী’র মত বিনিময় সভা অনুষ্ঠিত

মহেশখালী পৌরসভার ৪ ও ৭ নং ওয়ার্ড কেন্দ্রস্থ বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র উপলক্ষে  বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামী’র এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ আবু তাহের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য জাকির হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন মহেশখালী পৌরসভার সভাপতি কাজী মোতাহার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আসন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংগঠনের প্রত্যেক নেতা-কর্মীকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তারা ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে নির্বাচনী কার্যক্রম সফল করার আহ্বান জানান।

পূর্বের খবরমহেশখালীর জলবায়ু পরিবর্তন সংকট মোকাবেলায় চাই স্থিতিস্থাপক ও টেকসই সমাধান 
পরবর্তি খবরগণতন্ত্র, ন্যায়বিচার ও খোদাভীরু সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকারে ছোট মহেশখালীতে জামায়াতের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত