বাংলাদেশ জামায়াতে ইসলামী
কক্সবাজার জেলা প্রেস বিজ্ঞপ্তি
২৫ আগস্ট ২০২৫

জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত বাংলাদেশ আজ এক নতুন মোহনায় এসে দাঁড়িয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় আসন্ন নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশবিরোধী ও ইসলামবিরোধী ষড়যন্ত্র এখনো সক্রিয় রয়েছে। তাই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী নির্বাচনে দাঁড়ি পাল্লার বিজয় নিশ্চিত করতে হবে।”
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী দেশের মানুষের ভাগ্য পরিবর্তন, মানবিক মর্যাদা ও অধিকারের ভিত্তিতে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে কাজ করছে। দেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে বিশ্বে একটি উন্নত ও সমৃদ্ধ জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে আমরা বদ্ধপরিকর।
সোমবার বিকেলে পালংখালী ইউনিয়নের বালুখালী কেন্দ্র প্রতিনিধি সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মাওলানা গফুর উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নূরুল হোসাইন ছিদ্দিকী, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল ও নায়েবে আমীর মাওলানা নূরুল হক।
এছাড়া বক্তব্য রাখেন ইউনিয়ন আমীর আবুল আলা রোমান, জাহাঙ্গীর আলম, মুফিজুল আলম ও ছৈয়দ করীম।
সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি আবদুর রহমান।










































