মহেশখালীতে পাহাড় ধসে বৃদ্ধের মৃত্যু

মহেশখালীর হোয়ানক রাজুয়ার ঘোনায় পাহাড় ধসে আলী হোসেন (৮০) নামের বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) দিবাগত রাতে মর্মান্তিক ঘটনা ঘটেছে।

স্থানীয় ইউপি সদস্য আবু বকর সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের ছেলে নুরুল আলম বলেন, টানা বৃষ্টি ও পাহাড় ধসে বাড়িতে মাটি ঢুকে পড়ে। এতে অন্যান্য সদস্যরা বের হতে পারলেও ঘরে আটকে যায় বৃদ্ধ পিতা আলী হোসেন। পরে পাহাড়ের মাটির আঘাতে তার মৃত্যু হয়।

এ সময় একটি গরু ও একটি ছাগলও মারা গেছে।

পাহাড় ধসের ঘটনায় নিহত আলী হোসেনের পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

পূর্বের খবরউখিয়া ও টেকনাফ -পাহাড় ধস ও পানিতে ডুবে ছয় রোহিঙ্গাসহ ৭ জনের মৃত্যু
পরবর্তি খবর১ কোটি খুঁজতে গিয়ে মিলল আরও ৩ কোটি টাকা