স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বৃহস্পতিবার কক্সবাজার আসছেন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বৃহস্পতিবার ২৬ মে ২ দিনের সফরে কক্সবাজার আসছেন।

মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বৃহস্পতিবার বিকেল ৪ টা ৩৫ মিনিটে হেলিকপ্টার যোগে রাঙ্গামাটি থকে কক্সবাজার পৌঁছাবেন। একইদিন রাত ৮ টায় রোহিঙ্গা শরনার্থীদের (বলপ্রয়োগে বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃংখলা সম্পর্কিত নির্বাহী কমিটির ১৭ তম সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন।

মন্ত্রী আসাদুজ্জামান খান শুক্রবার ২৭ মে সকাল সাড়ে ১০ টায় বিজিবি কক্সবাজার রিজিওন এর বাৎসরিক মাদকদ্রব্য (মালিকবিহীন) ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন।

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান ২ দিনের কক্সবাজার সফর শেষে শুক্রবার বিকেল ৪ টায় হেলিকপ্টারযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে মন্ত্রীর একান্ত সচিব মু: আসাদুজ্জামান (উপসচিব) প্রেরিত সফরসূচিতে জানা গেছে।

পূর্বের খবরকুতুবদিয়ায় আগ্নেয়াস্ত্র-গোলাবারুদসহ ৫ জলদস্যু আটক
পরবর্তি খবরএত দিন যেভাবে লুকিয়ে ছিলেন ওসি প্রদীপের স্ত্রী