প্রেস বিজ্ঞপ্তি, ২২ জুলাই ২০২৬
কক্সবাজার প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট সাংবাদিক আতাহার ইকবালের ইন্তিকালে গভীর শোক জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, সেক্রেটারি জাহিদুল ইসলাম।
যৌথ শোক বার্তায় নেতৃবৃন্দ তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ এবং মহান আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেন। শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
মহান আল্লাহ মরহুম কে জান্নাতুল ফিরদৌস নসিব করুন -আ’মীন।










































