শাপলাপুর সীমান্তে পাহাড় কেটে পাকা দালান নির্মাণের দায়ে প্রশাসনের অভিযান

মোস্তফা কামাল মহেশখালীঃ ২০ই নভেম্বর

মহেশখালী উপজেলার শাপলাপুর বিটের আওতাধীন ১২নং পাহাড়ি মৌজা শাপলাপুর সীমান্ত চালিয়াতলী এলাকায় পাহাড় কেটে অবৈধভাবে নির্মাণাধীন পাকা দালান উচ্ছেদ করা হয়েছে। ২০ই নভেম্বর সকাল ১০টায় মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা, সহকারী কমিশনার ভূমি দীপক ত্রিপুরার নেতৃত্বে অভিযান চালিয়ে সরকারি সংরক্ষিত বন ও পাহাড়ে অবৈধভাবে নির্মাণাধীন পাকা দালান উচ্ছেদ করা হয়। এবং মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে জরিমানা এবং নির্মাণাধীন ইমারতের রড,ইট, সিমেন্ট সহ বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা রেঞ্জ কর্মকর্তা এসএম এনামুল হক, মহেশখালী থানার এসআই মহসীন চৌধুরী, শাপলাপুর বিট অফিসার নুরে আলম মিয়া। এছাড়াও মহেশখালী রেঞ্জের সকল বিট অফিসারগন উপস্থিত ছিলেন।

পূর্বের খবরভুটানের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে যা বললেন আমীর খসরু
পরবর্তি খবরমহেশখালীতে ৫০ একর বনভূমি জবর দখলমুক্ত করলো বনবিভাগ