মির্জা ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন

online desk_
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার সিদ্ধান্তের পর সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ে রদবদল আনার সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সরকারের উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকের পর মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে।
অন্যদিকে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম ঘোষণার পর তিনি তাঁর সংসদীয় ও প্রশাসনিক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তাঁর পদত্যাগের ফলে এলজিআরডি মন্ত্রণালয়ে নতুন দায়িত্বশীল নেতৃত্ব নিশ্চিত করতেই এ রদবদল করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।
তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

পূর্বের খবরকক্সবাজারে জামায়াতের বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত
পরবর্তি খবর“অসহনীয় লোডশেডিং এবং দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষ দিশেহারা”