উখিয়া উপজেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠকে জেলা আমীর আনোয়ারী
কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, সরকারের অব্যবস্থাপনা ও অদূরদর্শিতার কারণে অসহনীয় লোডশেডিং এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে আশু সমাধান আছে বলে মনে হয় না। সেই সাথে বিদ্যুৎসহ সব কিছুর মূল্য কয়েক দফা বাড়িয়ে জনগণের উপর চাপিয়ে দিয়েছে। গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার দেশের মানুষের বোঝা হালকা করার কথা উল্টো জনগণের দুর্ভোগ বাড়িয়ে দেশ পরিচালনা ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। তিনি জনদুর্ভোগ নিরসনে বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে সরকার কে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। ১৩ আগস্ট উখিয়া উপজেলা শাখা আয়োজিত দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা আমীর মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন
উপজেলা নায়েবে আমীর মাওলানা নূরুল হক, সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মনসুর আলম, অফিস ও প্রচার সেক্রেটারি জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি রিদওয়ানুল হক জিসানসহ বিভিন্ন ইউনিয়নের আমীর, সেক্রেটারি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দায়িত্বশীলদের দায়িত্বশীলতা বৃদ্ধি এবং মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে আলোচনা করা হয়।






































