সরওয়ার কামাল মহেশখালী -১৭ই আগষ্ট
মহেশখালী উপজেলার মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ই আগষ্ট বিদ্যুৎকেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। বিশেষ অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম, মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রুবায়েত আহমেদ, মহেশখালী থানার ওসি মোঃ আব্দুস সোলতান। এসময় কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন সংস্থার প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বিদ্যুৎকেন্দ্রের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ এই স্থাপনার নিরাপত্তা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে বিদ্যুৎকেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।








































