মহেশখালীর ১০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফরিদ কে গ্রেপ্তার করেছে পুলিশ

সরওয়ার কামাল মহেশখালী-
মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফরিদকে কক্সবাজার শহর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
 বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১টায় কক্সবাজার শহর থেকে এএসআই উত্তম কুমারের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি ফরিদুল আলম মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া বারঘর পাড়া এলাকার বাসিন্দা এবং মোহাম্মদ জাফরের পুত্র। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ের দায়েরকৃত মোট ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
মহেশখালী থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ফরিদুল আলমের বিরুদ্ধে জুলাই আন্দোলনে অস্ত্র সরবরাহ, আওয়ামীলীগের রাজনৈতিক প্রভাব কাটিয়ে ভূমি দখল,চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে গ্রে*প্তারের পর আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পূর্বের খবরকারিগরি ত্রুটিতে বন্ধ মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট পাঁচ দিন ধরে উৎপাদন বন্ধ
পরবর্তি খবরহোয়াইক্যং খারাংখালী রাখাইন পাড়াকে মডেল পাড়া করার ঘোষণা আনোয়ারীর