মহেশখালীতে বিশ্ব মা দিবস  উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

সরওয়ার কামাল মহেশখালীঃ
মহেশখালীতে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ই মে সকাল ১০টায়  মহেশখালী  উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে অনুষ্ঠিত হয়। মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাছবীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ দিদার আলম, উপজেলা শিক্ষা অফিসার ভবরঞ্জন দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তার সহকারী শারমিন আক্তার বিউটি, সাংবাদিক সরওয়ার কামাল প্রমুখ।  এছাড়া ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকগন উপস্থিত ছিলেন।
পূর্বের খবরপিএমখালীতে রাতের আঁধারে প্রজেক্টে মুখোশধারিদের বিষ প্রয়োগ, মরে ভেসে উঠল ৩০ লাখ টাকার মাছ
পরবর্তি খবরমহেশখালীতে বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলের আলোচনা সভা অনুষ্টিত