সরওয়ার কামাল মহেশখালী-২০জুলাই
মহেশখালীতে চলতি অর্থ বছরে কৃষি পূর্ণবাসন সহায়তা খাতে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় কৃষক, কৃষাণী ও প্রতিষ্টানদের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধ গাছের চারা বিতরণ করা হয়েছে। ২০ জুলাই দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল গাফফার। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল গাফফার জানান, মহেশখালীতে চলতি অর্থ বছরে কৃষি পূর্ণবাসন সহায়তা খাতে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় ২৯০ জন কৃষককে জনপ্রতি ৫টি বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা, পাঁচটি বাঁশের খুঁটি ও ২৫ কেজি গোবর সার প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম বলেন, মহেশখালীতে চলতি অর্থ বছরে সরকারের কৃষি পূর্ণবাসন সহায়তা খাতে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।














































