সরওয়ার কামাল, মহেশখালী (৩০ জুলাই):
মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩০ জুলাই সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম।
সভায় উপস্থিত ছিলেন মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুস সোলতান, উপজেলা বিএনপির আহ্বায়ক আবুবকর ছিদ্দিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, সমাজ সেবা অফিসার মোঃ দিদার আলম, রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন কবির, আনসার ভিডিপি কর্মকর্তা ফাহমিদা আক্তার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিনিধি, প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সভার মূল সিদ্ধান্তসমূহ:
- আইনশৃঙ্খলা উন্নয়ন: মাদক পাচার প্রতিরোধ ও সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার করা।
- পরিবেশ ও সম্পত্তি রক্ষা: সোনাদিয়ার অবৈধ কটেজ জোন বন্ধ এবং অবৈধ বালু উত্তোলন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
সভায় মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুস সোলতান অপরাধ দমনে তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি উল্লেখ করেন, প্রশাসন ও গণমাধ্যমের যৌথ প্রচেষ্টা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আনবে।












































