বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগকে ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংবাদমাধ্যম জেটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ভারতের অন্যতম বৈশিষ্ট্য হলো ভুয়া খবর ছড়ানো। বাংলাদেশে হিন্দুদের ওপর কোনো সহিংসতা চলছে না। এসব অভিযোগের সত্যতা নেই।”
সাংবাদিক মেহেদি হাসানের সঙ্গে আলাপে উঠে আসে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। তাঁকে স্মরণ করিয়ে দেওয়া হয়, ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর গত বছর তাঁকেই অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে অনুরোধ করা হয়েছিল।
ইউনূস জানান, প্রথমে তিনি বিস্মিত হয়ে দায়িত্ব নিতে চাননি। তবে আন্দোলনকারীদের ত্যাগ ও দৃঢ়তা দেখে মত পরিবর্তন করেন। তাঁর ভাষায়, “আপনারা এত কিছু ত্যাগ করেছেন, তাই আমি আমার সিদ্ধান্ত বদলেছি।”
সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়া, মিয়ানমারের ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর ভবিষ্যৎ এবং আওয়ামী লীগকে কার্যত নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন করা হয়।
গতকাল সোমবার জেটিও সাক্ষাৎকারটি প্রকাশ করে।
উৎস -বাসস













































