ঘুম কম হলেই হতে পারে ভয়ংকর ৭ রোগ!

সুস্থ শরীরের জন্য ঘুমের প্রয়োজন কতটা তা আমরা অনেকেই জানি না। বিশেষজ্ঞরা বলছেন, ঘুমের মধ্যে শরীর নিজের জরুরি কাজ করে নেয়। কিন্তু রাতের বেলা দেরি করে ঘুমানোর প্রবণতা রয়েছে অনেকের মধ্যে। এটাও ভালো নয়। তাই প্রতিটি মানুষকে ঘুমের বিষয়ে সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের।

চলুন জেনে নেয়া যাক কম ঘুমানোর বিভিন্ন ৭ সমস্যা সম্পর্কে:

খিটখিটে ভাব

খিটখিটে ভাব

ঘুম ঠিকমতো না হলে অনেক সময়ই দেখা যায় যে মানুষটির মুড ঠিক থাকছে না। এ কারণে তারা খিটখিটে আচরণ করে চলেন। এটাই একটা বড় সমস্যার বিষয়।

 

বিভ্রান্তি

বিভ্রান্তি
সারা দিন আমাদের মস্তিষ্কে প্রচুর তথ্য যায়। ঘুমের মধ্যে মস্তিষ্কে সেই তথ্যের মধ্যে থেকে কিছু তথ্য যত্ন করে রেখে দেয়। আর কিছু তথ্য ফেলে দেয়। কিন্তু ঘুম না হলে এ কাজটা ঠিকমতো হয় না। তখন পরদিন বিভ্রান্তি দেখা দেয়।

 

মাংসপেশিতে খিঁচ

মাংসপেশিতে খিঁচ ধরে সারা দিনের ধকলের পর মাংসপেশি খুব শক্ত হয়ে যায়। ঘুমের মাধ্যমে শরীর নিজেকে সারিয়ে নেয়। এ ক্ষেত্রে ঘুম না হলে এ কাজটা ঠিকমতো হয় না। ফলে সমস্যা দেখা যায় কয়েক গুণ। তাই সতর্ক হয়ে যান।

 

ওজন বাড়া

ওজন বাড়া
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন কম ঘুমাতে থাকলে শরীরে মেটাবলিজম ধীর হয়ে যায়। ফলে ওজন বাড়া স্বাভাবিক।

 

 

উচ্চ রক্তচাপ

উচ্চ রক্তচাপ
পর্যাপ্ত ঘুম না হলে বা কম হলে বাড়তে পারে উচ্চ রক্তচাপের সমস্যা। চিকিৎসকদের মতে, নিয়মিত পর্যাপ্ত না ঘুমালে মানব শরীরের ‘লিভিং অর্গানিজম’গুলো ঠিক মতো কাজ করতে পারে না। নষ্ট হতে পারে শরীরের হরমোনের ভারসাম্য। বাড়তে পারে উচ্চ রক্তচাপ, হাইপার টেনশনের মতো সমস্যা।

 

কোলেস্টেরল সমস্যা

কোলেস্টেরল সমস্যা
বিশেষজ্ঞরা বলছেন, কম ঘুমে শরীরে এইচডিএল কোলেস্টেরল বা ‘গুড কোলেস্টেরল’ বিপজ্জনকভাবে কমে যায়। ফলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ে।

 

 

ডায়াবেটিস

ডায়াবেটিস

গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন রাতে না ঘুমানো বা কম ঘুমানোর ফলে শরীরে ইনসুলিন উৎপাদন ব্যাহত হয়। ফলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে থাকে।

পূর্বের খবরতত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচনে যাবে না জামায়াত
পরবর্তি খবরআটলান্টিকের ওপার থেকে নিষেধাজ্ঞা দেওয়ার তুমি কে: ওবায়দুল কাদের