গোরকঘাটা বাজারে ফুটপাত দখলের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৪ জনকে ৮ হাজার টাকা জরিমানা

সরওয়ার কামাল মহেশখালী ২৬ জুলাই
মহেশখালী পৌরসভার গোরকঘাটা বাজারে অবৈধভাবে ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
২৬ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ফুটপাত অবৈধভাবে দখল করে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে ৪ জনকে ৪টি পৃথক মামলায় মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখতে এবং বাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্বের খবর৩৬ দিন পর বঙ্গোপসাগর থেকে উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে, মহেশখালী থানা হেফাজতে
পরবর্তি খবরমেধা ও পেশাদারিত্বের স্বীকৃতি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পুরস্কার ও তিরস্কার’ নীতির ঘোষণা