হোয়াইক্যং হরিখোলায় চাকমা সম্প্রদায়ের সাথে মতবিনিময় করলেন জেলা আমীর আনোয়ারী

কক্সবাজার প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৫, বুধবার
কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও কক্সবাজার-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, “নতুন বাংলাদেশে আমরা সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছি। ধর্মের ভিত্তিতে বিভেদ ও বৈষম্যে আমরা বিশ্বাস করি না। সকল ধর্মের মানুষ বাংলাদেশি পরিচয়ে সম-অধিকার ও মর্যাদা নিয়ে বেঁচে থাকবে—এটাই আমাদের লক্ষ্য।”
তিনি আরো বলেন, “উখিয়া-টেকনাফের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। স্থানীয় মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে জামায়াতে ইসলামী সর্বদা তৎপর রয়েছে।”
বুধবার বিকেলে উখিয়ার হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা এলাকায় চাকমা সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন হোয়াইক্যং ইউনিয়নের ৪নং ওয়ার্ড সভাপতি নূরুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোছাইন সিদ্দিকী, টেকনাফ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, উপজেলা অফিস ও অর্থ সম্পাদক মুহাম্মদ হোছাইন এবং হোয়াইক্যং ইউনিয়নের নায়েবে আমীর হাফেজ মুহাম্মদ ইয়াকুব।
এছাড়া উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার বাবুধন চাকমা, ক্যামেংচিং চাকমা, হরিখোলা বোদ্ধবিহারের প্রতিষ্ঠাতা পরিচালক ও বর্তমান ভান্তে ভদন্ত উ সুমনা বোধিথের, মঙ্গলময় চাকমা, মনিস্বপং চাকমা, আবুল কাশেম, হাজী মুহাম্মদ সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ।












































