মহেশখালী পৌরসভার উদ্যোগে অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ 

মহেশখালী পৌরসভার উদ্যোগে অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
সরওয়ার কামাল মহেশখালী-৩ আগষ্ট
মহেশখালী পৌরসভার উদ্যোগে সাম্প্রতিক অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ৩ আগষ্ট রবিবার সকাল ১০টায় মহেশখালী পৌরসভার নিজস্ব তহবিল থেকে পৌরসভার কার্যালয়ে খাদ্য সহায়তা বিতরণ করলেন- মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ হেদায়েত উল্ল্যাহ। এসময় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আহমেদ,  পৌর নির্বাহী কর্মকর্তা নুর মোহাম্মদ। খাদ্য সহায়তা বিতরণ কালে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ হেদ্যায়ত উল্লাহ বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরণের সহায়তা ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।
পূর্বের খবর“সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াত বদ্ধপরিকর”
পরবর্তি খবর“জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে”