সরওয়ার কামাল মহেশখালী -১৫ জুন
মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ই জুন দুপুরে মহেশখালী উপজেলা পরিষদ হলরুমে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। মতবিনিময়য় প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার, মহেশখালী থানার ওসি মোঃ আব্দুস সোলতান, মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ মাহফুজুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈকত বড়ুয়া, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোভ্রাত দাশ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদুল ইসলাম, সমাজ সেবা অফিসার মোঃ দিদার আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা ছৈয়দুল হক, মহেশখালী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, মহেশখালী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফাহমিদা আক্তার, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা নন্দন কুমার পাল, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল গাফফার, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ রবিউল হোসেন। সভায় প্রশাসনিক কার্যক্রমের মানোন্নয়ন, জনসেবার গুণগত উন্নয়ন, চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি এবং এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা মাঠ প্রশাসনের বিভিন্ন কার্যক্রম, সেবাদান প্রক্রিয়ার চ্যালেঞ্জ, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাঁদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।
বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি সরকারি সেবার মান বৃদ্ধির পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকতা, দক্ষতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।
বক্তারা বলেন, জনমুখী প্রশাসন গড়ে তুলতে এ ধরনের মতবিনিময় সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে এবং জনগণের দোরগোড়ায় সেবার মান আরও উন্নত হবে বলে তারা আশা প্রকাশ করেন। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।












































