মহেশখালীতে যুবক খুন

সারওয়ার কামাল, মহেশখালী (কক্সবাজার) | ২৪ আগস্ট

মহেশখালীর কালারমারছড়ায় চিংড়িঘের থেকে অপহরণের পর তোফায়েল আজম সিদ্দিকী (৩২) নামে এক যুবককে গুলি ও পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি মৃত ছিদ্দিক আহমদ মাতব্বরের পুত্র এবং জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহিদ তানভীর সিদ্দিকীর চাচা।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

পরিবারের অভিযোগ, রাত সাড়ে দশটার দিকে অস্ত্রধারী সন্ত্রাসীরা ঘেরে হামলা চালিয়ে মাছ লুট ও তোফায়েলকে অপহরণ করে। পরে কালুরব্রিজ সংলগ্ন বাঁশঝোপে তার লাশ পাওয়া যায়।

তোফায়েলের ভাই তারেক আজিজ সিদ্দিকী অভিযোগ করেন, এ হত্যাকাণ্ড আওয়ামী লীগ নেতা তারেক বিন ওসমান শরিফের নেতৃত্বে সংঘটিত হয়েছে। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে ওই পাহাড়ি এলাকায় তার নেতৃত্বে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে।

নিহতের পরিবার দ্রুত আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে।

পূর্বের খবরমহেশখালী সংবাদিক ফোরামের উদ্যোগে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্
পরবর্তি খবরজীবনের ঝুঁকি নিয়ে লাশ কাঁধে কবরস্থ